
স্টাফ রিপোর্টার॥ বিশ্ব শান্তির অগ্রদূত দেশরতœ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন এবং নেত্রীর রোগ মুক্তি কামনায় ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮ টায় প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর শ্রীমঙ্গল রোডস্থ নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন উক্ত দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন - জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল. যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি এম এ রহিম (সি আই পি) মৌলভীবাজার সদর আওয়ামীলীগের সেক্রেটারি আনকার আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলি খোকন, পৌর আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান লোকমান ইউকে ওয়েলস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দা সাবরিনা সারমিন ও একাটুনা ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি সিরাজুল ইসলাম সহ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগে যুবলীগ ছাত্রলীগ সচ্ছাসেবকলীগ. কৃষকলীগ ও তাতীলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগ,সেচ্ছাসেবকলীগ তাতীলীগ ওরাজনগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.