
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করেন।
স্থানীয় কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ ফিরোজ।
এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনকার আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা আতাউর রহমান লোকমান, এম এ রহিম, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, কৃষকলীগ নেতা জমসেদ আহমদ,
সাবেক ছাত্রনেতা আব্দুল মালিক তরপদার সোয়েব, মাহমুদুর রহমান, শাজাহান খাঁন, মকিস মনসুর আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা গৌছ উদ্দিন নিক্সন, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি প্রমুখ।
মেলায় ৯০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে কাপড়, খাদ্য সামগ্রী, খেলনা, চায়নার বিভিন্ন সামগ্রী স্থান পাবে। রোববার থেকে মেলা শুরু হবে বলে আয়োজকরা জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.