
স্টাফ রিপোর্টার॥ আগামীর পথে প্রবীনের সাথে, এই শ্লোগান নিয়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা আর্ন্তজাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং বেসরকারি বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহনে এক বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়।
১ অক্টোবর রোববার র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) আশরাফুল রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন সমাজসেবক সৈয়দ নওসের আলী খোকন,অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো:আজির উদ্দিন,সাইফুল ইসলাম সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হায়দার আলী ভুুইয়া উপ-পরিচালক আদিল মোত্তাকিম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.