
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজরে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আই’র ১৯তম জন্মদিন পালিত হয়েছে।
১ অক্টোবর রোববার সকালে শহরের প্রেসক্লাব মিলনায়তনে চ্যানেলটির জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। এ সময় কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এর পর জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার।
চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম,এ সালাম এর সভাপতিত্বে ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার ও ছড়াকার আব্দুল হামিদ মাহবুব, বিটিভির জেলা প্রতিনিধি হাসনাত কামাল, সময় টিভির জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, ডিভিসি নিউজের জেলা প্রতিনিধি পান্না দত্ত, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) ইমাদ-উদ দীন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.