
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষে স্বামী-স্ত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিলম্বে প্রাপ্ত সূত্রে জানা যায়, শনিবার ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় শমসেরনগর ইউপির গোবিন্দপুর গ্রামের আব্দুল কাদিরের পূত্র কবির মিয়া (৩৫)র সাথে পারিবারিক বিরোধের জের ধরে তাদের আপন ভাই বোনের মধ্যে মারামারি হয়। সংঘর্ষে কবির মিয়া (৩৫) ও তার স্ত্রী আম্বিয়া বেগম (৩০) আহত হন। আহতদেরকে এদিন রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কবির মিয়ার অবস্থা আশংকাজনক থাকায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ঠ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। আহত আম্বিয়া বেগম জানান, জমিজমা নিয়ে তার স্বামীর ভাই বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ বিষয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক অনুষ্টিত হলেও সমাধান হয়নি। শনিবার রাতে এ বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার দেবর শামীম মিয়া (২৬), ও তারেক মিয়া (২৪) এবং ননদ পারভীন বেগম (৩২) ছোট ছোট তিন শিশু সন্তানসহ তাদের স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর করে।
এ ব্যাপারে ঘটনার দিন রাতেই কবির মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কমলগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মাহমুবুল হক জানান, এ ঘটনায় কবির মিয়ার ছোট ভাই তারেক মিয়াকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত পারভীন বেগম মারামারির কথা স্বীকার করে জানান, তাদের ভাই বৃদ্ধ মা-বাবাকে অত্যাচার করে। ঘটনার দিন রাতে তারা এর প্রতিবাদ করলে মারামারি হয়। এতে তারাও মা মেয়েও আহত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.