
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল ও ড. শফিকুল ইসলাম মাসুদ সহ জামায়াতের ৮ নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
২ অক্টোবর শনিবার সকাল ১১টায় মিছিলটি শহরের পশ্চিমবাজার থেকে শুরু হয়ে এম সাইফুর রহমান রোডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী।
এসময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার শহরের সাবেক সভাপতি ফখরুল ইসলাম, শহর শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মিছবাহুল হাসান, স্কুল কার্যক্রম সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.