এহসান বিন মুজাহির॥ ফ্রান্সে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় সুশীল বণিককে শ্রীমঙ্গলে রসাংবাদিক, লেখক, সাংস্কৃতি কর্মীরা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করলেন। সাংবাদিক আতাউর রহমান কাজলের উদ্যোগে ৩ অক্টোবর মঙ্গলবার রাত ৯ টায় শহরের একটি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দীপেন্দ্র ভট্টাচার্য, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অভিনাশ আচার্য্য, শিক্ষক চন্দন দেব, বিটিআর আই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমদ, দৈনিক ইনকিলাব শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের শ্রীমঙ্গল প্রতিনিধি, সাংবাদিক-কলামিস্ট এহসান বিন মুজাহির, লেখক সৈয়দ আমিরুজ্জামান, ব্যাংক কর্মকর্তা তপন রায়, সাংবাদিক পংকজ কুমার নাগ, সাংস্কৃতিককর্মী নিতেশ সুত্রধর প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সুলেমান আহমদ মানিক, নকুল দেবনাথ, রাজু দেব, সুভাষ দাশ তপন, শ্যামল দাশ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.