
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নের দায়িত্ব সকলের এই শ্লোগান নিয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান হতে তথ্য প্রাপ্তির উপায় সম্পর্কে জানতে তথ্য বোর্ড স্থাপন করা হয়েছে।
৪ অক্টোবর বুধবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গণের নির্বাচন অফিস সংল্গন স্থানে এ তথ্য বোর্ড স্থাপন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, শ্রীমঙ্গল এর সহযোগীতায় ও উদ্যাগে জনস্বার্থে তথ্য বোর্ড স্থাপন কালে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, শ্রীমঙ্গল এর সভাপতি সৈয়দ নেসার আহমদ, সনাক সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য, স্বজন সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদ ও টিআইবি এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.