
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল কালিঘাট চা বাগান মসজিদ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ৭ অক্টোবর সকাল সাড়ে ৭ টায় উপজেলার কালিঘাট চা বাগান মসজিদ থেকে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) এই মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে মসজিদের বারান্দায় ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.