
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে ইয়াবা ব্যবসায়ী কাইয়ুম মিয়াকে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ৭ অক্টোবর বিকালআড়াইটায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশের টিম শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার এ এস আই ইহতেশামুল হক, এ এস আইনুরে আলম, এ এস আই রফিকুল ইসলাম।
পুলিশের হাতে গ্রেফতার হওয়া ইয়াবা বিক্রেতা কাইয়ুম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর উত্তরসুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার ৬ টিমাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.