এহসান বিন মুজাহির॥ শীলিত সৃজনের ছায়ানীড়, সৃজনঘর সাহিত্য ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে শুক্রবার ১৩ অক্টোবর সকাল ৯টায়, শ্রীমঙ্গলের ভৈরব বাজারের নাজাত ইসলামী মারকাজ কনফারেন্স হলে লেখালেখি কর্মশালা ২০১৭ অনুষ্ঠিত হবে। কর্মশালায় কওমি পড়ুয়া শতাধিক নবীন লেখক অংশগ্রহণ করবেন।
দিনব্যাপি কর্মশালায় প্রশিক্ষণ দিবেন বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন, কবি ও কলামিস্ট মুসা আল হাফিজ, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি এনায়েত উল্লাহ।
দিনব্যাপী এই কর্মশালা আরও উপস্থিত থাকবেন ইসলামী ধারার শীর্ষ ও তরুণ লেখক, সাংবাদিক, সাহিত্যিক ও গুণীজন।
কর্মশালায় অতিথিবৃন্দের আলোচনা, শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, কবিতা ও সঙ্গীত পরিবেশিত হবে। আরও থাকবে উপস্থিত প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থাও থাকবে।
কর্মশালায় তরুণ লেখকদের অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি মাওলানা আহমদ কবির খলিল ও সাধারণ সম্পাদক সাইফ রহমান।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ জানুয়ারি সৃজনঘর সাহিত্য ফোরাম আনুষ্ঠানিকভাবে যাত্রা করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.