
স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
মঙ্গলবার ১০ অক্টোবর বিকাল ৪ টায় মৌলভীবাজার শহরের সিলেট রোডে বিক্ষোভ মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদল সাবেক প্রচার সম্পাদক এম.এ মুহিত, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, শেফুল আমিন, হাবিবুর বাশার হাবিব, নিজাম উদ্দিন, শাহজাহান আহমদ, খছরু আহমদ সহ দলের অন্যান্য নেতা কর্মীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.