স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলের বহুল আলোচিত শিশু আব্দুল মিয়া (৯) হত্যা মামলায় একমাত্র আসামী আব্দল মালেককে যাবৎজীবন স্বশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাস কারাদন্ড দিয়েছেন আদালত।
১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট কৃপাসিন্ধু দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৩ সালের ২ শে অক্টোবর শ্রীমঙ্গল উপজেলাধীন মধ্য লইয়ারকুল গ্রামের আকবরআলীর ছেলে আব্দুল মিয়াকে (৯) জাম্বুরা ও জলপাই চুরির অপবাদ দিয়ে একই গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে আব্দুল মালেক গলায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা শরিফা বেগম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্য মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ ১৭জন স্বাক্ষী আদালতে উপস্থাপন করেন। দীর্ঘ শুনানীর পর ১০ অক্টোবর মঙ্গলবার ঘটনাটি সন্ধেহাতীতভাবে প্রমানিত হওয়ায় মামলার একমাত্র আসামী আব্দুল মালেককে যাবৎজীবন স্বশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাস কারাদন্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কৃপাসিন্ধু দাশ। আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট আজিজুর রব চৌধুরী রায়ের প্রতিক্রিয়ায় বলেন,আমরা এ রায়ের সন্তুষ্ট নয়। আমারা ন্যায় বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করবো। রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী শরিফা বেগম জানান, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ রায়ে আমি খুশী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.