শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে এক মুক্তিযোদ্ধার আত্মহত্যার খবর পাওয়া গেছে। উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিছড়া চা বাগানে ঘটনাটি ঘঠেছে বলে জানা যায়।
শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, হুগলিছড়া বাগানের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ চাষা (৬৫)
১০ অক্টোবর মঙ্গলবার গভীর রাতের যে কোন সময়ে গলায় ধুতির কাপড় জড়িয়ে আত্মহত্যা করেন।
ঘটনার খবর পেয়ে পরদিন ১১ অক্টোবর বুধবার সকালে শ্রীমঙ্গল থানার এসআই কামাল উদ্দিন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু জানান, পারিবারিক কলহের জের ধরে মুক্তিযোদ্ধা কৃষ্ণ চাষা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, মুক্তিযোদ্ধা কৃষ্ণ চাষা আত্মহত্যা বিষয়ে তাঁর ছেলে বিমল চাষা (৪৫) এর আবেদনের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা নং- ২৪/১৭, তাং- ১১/১০/১৭ইং রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে গৃহিত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.