
স্টাফ রিপোর্টার॥ বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৭ উপলক্ষে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বের হওয়া র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মৌলভীবাজার (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা নাজনিন সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, রেডিওপল্লী কন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদি হাসান সহ জেলার বিভিন্ন সংগঠনের সদস্য বৃন্দ।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন রেডিওপল্লী কন্ঠের প্রতিনিধিবৃন্দ। বাংলাদেশ শিশু একাডেমী ও এনসিটিএফ মৌলভীবাজার, জেলা মহিলা বিষয়ক কার্যালয়, জাতীয় মহিলাসংস্থা মৌলভীবাজার এর প্রতিনিধি বৃন্দ। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং ব্য্রাক, জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার, বাংলাদেশ শিশু একাডেমী ও এনসিটিএফ মৌলভীবাজার আয়োজনে র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে প্রেসক্লাব এর সম্মূখে এসে শেষ হয়। র্যালি শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.