সাইফুল ইসলাম॥ কন্যা শিশুর জাগরন,আনবে দেশের উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলায় জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার ১৩ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ এমএ শহীদ এমপি। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা,মিসেস হেলেনা চৌধুরী, পৌর আওয়ামীলীগের সম্পাদক অর্ধেন্দু কুমার দেব ও প্রেসক্লাবের সম্পাদক এম ইদ্রিস আলী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.