
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আগনশী গ্রামে বৃহস্পতিবার বিকেলে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন শাহজালাল ফিজিক্যাল এ্যাকটিভন্যাস এন্ড রিক্রিয়েশনাল ক্লাব (স্পার্ক)।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন শাহ হেলাল স্কুলের সিনিয়র শিক্ষক তারেকুল হামিদ, বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন, ষ্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মুর্শেদ চৌধুরী, নিউক্লিয়াস কোচিং সেন্টারের নির্বাহী পরিচালক ও স্পার্কের স্থানীয় স্বেচ্ছাসেবক মো: ওবায়দুল ইসলাম ঈমন প্রমুখ।
এসময় ৬০টি বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.