স্টাফ রিপোর্টার॥ কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসাবে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা মামলার গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে মৌলভীবাজার জেলা ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেেছ। সমাবেশে ৫ ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার ১৪ অক্টোবর বিভিন্ন সময়ে মিছিল গুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌমুহনায় গিয়ে শেষ হয়। ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ এর সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল মিয়া এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহবায়ক সেলিম মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সাফিন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন মিয়া, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাহিন আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক টিটু আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা শাহ আলম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামাদুর রহমান পাপন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলওয়ার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায় শাহান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ময়নুল, সাজিম আহমেদ, জুয়েল আহমেদ, কামরুল, আনোয়ার, হেলাল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অপরদিকে পুলিশী বাধা অতিক্রম করে জেলা ছাত্রদল নেতা আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে জনি আহমেদের পরিচালনায় মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র নেতা পিপুল আব্দুল হাই, ছাত্রনেতা ইসহাক চৌধুরী,ওসমান গণী পল্লব, আব্দুস সালাম জহির, জাকির হুসেন প্রমূখ। এসময় ছাত্রনেতা আকিদুর রহমান সোহান জানান, পুলিশ শান্তিপৃর্ন মিছিলে বাঁধা প্রদান করে। এ সময় আমাদের ৫জন কর্মী আটক করে থানায় নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ৫ জন ছাত্রদলকর্মী আটকের বিষয়টি স্বীকার করেনি। অন্যদিকে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রহমান মুজিবের নেতৃত্বে ও মোবারক হোসেনের পরিচালনায় এক সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি হেলু মিয়া, যুবদল নেতা মজিানুর রহমান নিজাম প্রমূখ। জেলা শ্রমিকদল নেতা সেলিম আহমদের নেতৃত্বে আরেকটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মৌলভীবাজার জেলা যুব দলের সাবেক প্রচার সম্পাদক এম এ মুহিত এর নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিন করে ঢাকা সিলেট রোডে এসে শেষ হয়।মিছিলে উপস্তিত ছিলেন সাবেক জেলা যুব দলের সদস্য ও সদর উপজেলাযুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম হাবিবুল বাসার হাবিব শাজান রায়হান খছরু জাবেদ আব্দাল মিজান মহসিন সুমন জনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.