
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে প্রেসক্লাবের সন্মুখে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ এ্যাসোসিয়েশন (ফাবিয়া) এর উদ্যোগে ৫দফা দাবিতে ঘন্টাব্যাপি মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর রোববার সকাল ১১ টা থেকে দূপুর ১২ ঘটিকা পর্যন্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে জেলায় কর্মরত সকল কর্মচারীবৃন্ধ অংশ গ্রহন করেন। মানব বন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন ফাবিয়া সভাপতি রববুল্লাহ্ বারী, তাপস কুমার ধর, বাবলু আহমদ, মো: হাছান, প্রসেনজিৎ দত্ত, কামরূল হাসান, মিজানুর রহমানসহ অনেকে।
তাদের দাবীগুলোর মধ্যে রয়েছে, সরকারী নতুন বেতন স্কেল এর আওতায় ৭ম গ্রেড পরিমান বেতন নির্ধারন, বর্তমান মূল্য স্ফিতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ প্রদান, চাকরীর নিরাপত্তা ও নিশ্চয়তা প্রদান, ফাবিয়াকে সরকার কতৃক স্বীকৃতি প্রদান ও সাপ্তাহিক ছুটিসহ সকল ছুটি ভোগের সুবিধা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.