স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে বর্ষবরণ ১৪২৩ সালের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে পহেলা বৈশাখ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী বাংলা নববর্ষের বৈশাখী খাবারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদের সঞ্চালনায় বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান পুরষ্কার বিতরণ করেন।
আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান-এর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বি এন এস বি-র ডাক্তার, কর্মকর্তা এবং কর্মচারী এবং বহিরাগত শিল্পিবৃন্দ সংগীত পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে বিএনএসবি-র পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মৌলভীবাজার শহরের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.