শ্রীমঙ্গল প্রতিনিধ॥ শ্রীমঙ্গলে মাহিন্দ্রা টু হুইলার্স ডিস্ট্রিবিউটর শো-রুম সপ্তডিঙ্গা সরবরাহ'র শুভ উদ্বোধন
করা হয়েছে।
১৬ অক্টোবর বিকেলে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ এই শো-রুম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিন্দ্রা টু হুইলার্স এর হ্যাড অফ সেলস আবু হানিফ।
মাহিন্দ্রা টু হুইলার্স এর ডিস্ট্রিবিউটর আবু জাফর মো. খালেদ'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সপ্তডিঙ্গা সরবরাহের সত্ত্বাধিকারী সুলতান মোহাম্মদ ইদ্রিস, ন্যাশনাল ব্যাংক শ্রীমঙ্গল ব্রাঞ্চের ব্যবস্থাপক ও পরিচালক বনমালী রায়, প্রাইম ব্যাংক শ্রীমঙ্গল ব্রাঞ্চের ব্যবস্থাপক ও পরিচালক মো. কামরুল ইসলাম ফাত্তাহ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জহর তরফদার, মাহিন্দ্রা টু হুইলার্স এর আর এস এম রানা কুমার সিংহ, সিলেট এরিয়া ইনচার্জ মৃদুল দাশ প্রমুখ।
সপ্তডিঙ্গা সরবরাহের সত্ত্বাধিকারী সুলতান মোহাম্মদ ইদ্রিস বক্তব্যে বলেন উদ্বোধন উপলক্ষে আজ থেকে এক সপ্তাহ পর্যন্ত ৪,০০০(চার হাজার) টাকা পর্যন্ত ছাড় দেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.