
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মডেল একাডেমী স্কুল এন্ড বি.এম কলেজ এর শিক্ষিকা শাম্মী আক্তার কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গলস্থ মুসলিমবাগ মডেল একাডেমী স্কুলে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সতিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক ডা.মো. একরামুল কবীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মডেল একাডেমী স্কুল এন্ড বি.এম কলেজ’র প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম, শ্রীমঙ্গল পল্লী চিকিৎসক সমিতির সাধারন সম্পাদক ডা: মামুনুর রশীদ, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ, দৈনিক আমার সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি সোলেমান আহমেদ মানিক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.