স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার সদর উপজেলা কমিটি বুধবার বিকেলে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রুপম ও সাধারণ সম্পাদক সাকিব মজুমদার এবং যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমদ অপুর যৌথ স্বাক্ষরিত চিঠিতে মোস্তাক আহমদ খানকে সভাপতি ও আলমগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মামুন আহমদ, মোহাম্মদ আল আমিন, নিজাম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, রাজন দাশ, রফিকুল ইসলাম রফিক, ফয়েজ আহমদ টিটু, সাহেদ আহমদ শান্ত, সাংগঠনিক সম্পাদক অনন্ত মোহন দাস, ইসমাঈল হোসেন সাজু, দপ্তর সম্পাদক শ্রীশ দাশ, সাংস্কৃতিক সম্পাদক জাবেদুর রহমান জাবেদ, যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন আহমেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার হিমু প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.