
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারন সভা ও নব নির্বাচিত নতুন কমিটির অভিষেক ২০১৭ সম্পন্ন হয়েছে।
১৮ অক্টোবর সন্ধ্যা ৭ টায় শ্রীমঙ্গল শহরতলির শাদি মহল কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির আয়োজনে অভিষেক অনুষ্ঠানে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়ার সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক মো: কামাল হোসেন ও আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো: শাহজালাল, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা ভুমি অফিসার মো: আশিকুল হক, শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ স¤পাদক এম ইদ্রিস আলী প্রমুখ।
এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন ব্যাংক ব্যবস্থাপকসহ সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.