
স্টাফ রিপোর্টার॥ প্রিপেইড মিটারে বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ বিলে অতিরিক্ত চার্জ আরোপ, প্রিপেইড কার্ড সংগ্রহে চরম ভোগান্তিসহ নানাবিধ হয়রানি ও অবিলম্বে প্রিপেইড মিটার বন্ধ করার দাবিতে সচেতন নাগরিক ফোরামের আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব চত্তরে ১৯ অক্টোবর সকালে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক ফোরাম মৌলভীবাজার এর সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শরীফ খালেদ সাইফুল¬াহ এর পরিচালনায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা, অনতি বিলম্বে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করার জোর দাবি জানান। সরকার ২০০৮ সালে ক্ষমতা গ্রহনের পর আট বারেরও বেশী বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেও ক্ষান্ত হয়নি। দেশের মানুষ অভাব অনটনের মধ্যে দিন যাপন করছে।
একদিকে চাল ডাল নিত্যপণ্য সহ সকল প্রকার জিনিসের মূল্য বৃদ্ধিতে জনগণের নাবিশ্বাস চলছে। বন্যা সহ অসংখ্য দূর্যোগ লেগেই আছে। অন্য দিকে ঘরে ঘরে চাকরির দেওয়ার কথা বলে আজও সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি। এখন খেটে খাওয়া মানুষ ও চাকুরীজিবীদেরকে বেতন বা পারিশ্রমিক পাওয়ার পূর্বে অগ্রিম টাকা পরিশোধ করে প্রিপেইড মিটারে বিদ্যুৎ ব্যবহারে বাধ্য করা একটি মারাত্বক জুলুম চাপিয়ে দেওয়ার মতো নির্যাতনেরই নামান্তর।
বক্তারা অচিরেই মৌলভীবাজারে প্রিপেইড মিটারের সংযোগ বিচ্ছিন্ন ও নতুন সংযোগ বন্ধ রাখার দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ গৌছুল হোসেন, সহ সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সম্পাদক ওয়াহিদুজ্জামান দুলাল, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোনাহিম কবির, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমাদ উদ দীন, সাংবাদিক হোসাইন আহমদ, অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন,সংগঠনের অর্থ সম্পাদক কবির আহমদ শাহিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মতিউর রহমান শিমুল, সদস্য মাওলানা মাহমুদুল হাসান, সুলাইমান তালুকদার, এ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী, ছাত্রনেতা মামুনুর রশিদ মামুন, এইচ এম সামাদ,মাহমুদুর রহমান মাহমুদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.