
স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল এর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসায়া, সন্ত্রাস ও গাছ চোরাকারবারে নেতৃত্বদানসহ বিভিন্ন অভিযোগ এনে কমলগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা ও উপজেলার তিলকপুর গ্রামের ব্যবসায়ী মোঃ মিছির আলীর ছেলে মিজানুর রহমান শিবলু সংবাদ সম্মেলন করে এ অভিাযোগ করেন।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১২ অক্টোবর কমলগঞ্জ উপজেলা সদরের চৌমুহনী পয়েন্টে তার পিতার মালিকনাধীন “শিবির এন্ড শিবলু” মটর এন্ড ইলেক্ট্রনিক্স এর দোকানে এসে উপজেলা ছাত্রলীগ সভাপতি ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে ও ২ দিনের সময় বেঁধে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারায় ১৪ অক্টোবর সভাপতি রিপুল তার গ্রুপের নেতাকর্মীদের নিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেয়। এ বিষয়ে শিবলু থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও পুলিশ কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বলে জানান।
তিনি আরোও বলেন, তালা দেয়া দোকান খোলে দেয়ার জন্য আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাদের কাছে ধরনা দিলেও কেউ তাকে সহযোগীতা করেননি। এলাকার নিরীহ বসায়ীদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় ও তাদেরকে হুমকি দিয়ে থাকে ছাত্রলীগ সভাপতি। শিবলু বলেন, মুক্তিযোদ্ধের সময় ছাত্রলীগ সভাপতি রিপুলের দাদা মুছিম উল্লাহ নিজ হাতে ইসহাক মিয়াকে গুলি করে হত্যা করেন।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুলের সাথে মুঠোফোনে কথা হলে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ্য করে বলেন, ছাত্র সমাজের কাছে ছাত্রলীগকে হেয় করতে পরিকল্পিত ভাবে এটি করা হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.