
স্টাফ রিপোর্টার॥ মৌলভী চা বাগানে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। পুলিশ জানান, মৌলভী চা বাগানে বৃহস্পতিবার ১৪ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে শান্ত কুমার গঞ্জুকে তার ছোট ভাই মনা গঞ্জু ও তার সহযোগীরা দেশীয় ধারালো অন্ত্র দিয়ে আঘাত করে। পরে এলাকাবাসী শান্ত কে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে ১৫ এপ্রিল শুত্রুবার দুপুরে শান্ত হাসপাতালে মারা যান।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে শান্তর স্ত্রী বাসন্তি গঞ্জু বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.