
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করা বঙ্গবন্ধুর জীবনের চুম্বক অংশ দিয়ে প্রকাশিত পুস্তিকা “আপন আলোয় বিশ্ব ভূবন” বই এর তৃতীয় সংস্করণ বিতরণ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ জানো বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২২ অক্টোবর রবিবার দুপুরে মৌলভীবাজার কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ। পুস্তিকাটির সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। এ ছাড়াও শিক্ষক আব্দুল খালেক, মো: নোমান আহমদ, মাহমুদ খান, লক্ষিকান্ত দেব, এনায়েত হোসেন, আব্দুস শহীদ ও সাংবাদিক কাউছার আহমদ রিয়ন।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা শেষে বিদ্যালয়ের এস এস এস পরীক্ষার্থী সকল শিক্ষার্থীর মধ্যে আপন আলয় বিশ্বভূবন পুস্তিকাটি তুলে দেন অতিথিরা
এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করেন সমবেত সংগীত।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাল ও তারিখ অনুসারে বঙ্গবন্ধুর জীবনের প্রায় প্রত্যেকটি ঘটনার চুম্বক অংশই এখানে উঠে এসেছে যা নতুন প্রজন্মের জানা প্রয়োজন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.