
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৭-১৮ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলার অনুর্ধ ১৬ সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২৩ অক্টোবর সোমবার আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাধ্যমিক স্কুলের বালকদের নিয়ে মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষন কোর্স সমাপ্ত হয়েছে। সাঁতার প্রশিক্ষনে সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন বালক অংশ গ্রহন করে। সমাপণী অনুষ্ঠানে সদর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহনকারীদের সনদপত্র ও ক্রেষ্ট বিতরন করেন। আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইমদাদুল হক মছনু, সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলুদ আহমদ। মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ শফিকুল ইসলাম মিলন ও আলী আমজাদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আতিকুর রহমান মজুমদার, অফিস সহকারী কমল অধিকারী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.