
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ব্রান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগিতা ও হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠান “উদ্ভাবকের খোঁজে” বিষয়ক প্রেস বিফিং করেছে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস মৌলভীবাজার।
মূলত ডিজিটাল বাংলাদেশ বাস্থবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও অংশগ্রহনকে উৎসাহিত করার লক্ষ্যে এই প্রেস ব্রিফিং।
সোমবার ২৩ অক্টোবর বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
[youtube https://www.youtube.com/watch?v=ubFrczOFqIM]বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক বকসি ইকবাল আহমেদ, নজরুল ইসলাম মুহিব, লন্ডন কমিউনিটি লিডার এম আলাউদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, রেডিও পল্লী কন্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসানসহ অনেকে।
প্রেস ব্রিফিং এ বক্তারা বলেন, আমাদের দেশেই রয়েছে অনেক উদ্ভাবক, যাদের উদ্ভাবনী আইডিয়ায় পাল্টে যেতে পারে আমাদের দেশের ভবিষ্যৎ। এ সব উদ্ভাবকদের নতুন নতুন উদ্ভাবন নিয়েই শুরু হয়েছে দেশের সর্বপ্রথম রিয়্যালিটি শো “উদ্ভাবকের খোঁজে”।
অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি সোমবার ও মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশন-এ রাত ৯টা ৩০ মিনিটে, চ্যানেল আই-তে বিকাল ৫টা ৩০ মিনিটে, নিউজ টোয়েন্টিফোর-এ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং রাত ৯টা ৩০ মিনিটে ফেসবুক লাইভ দেখতে পারবেন হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার পেইজে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.