
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করা বঙ্গবন্ধুর জীবনের চুম্বক অংশ দিয়ে প্রকাশিত পুস্তিকা “আপন আলয় বিশ্ব ভূবন” বই এর চতুর্থ সংস্করণ বিতরণ করা হয়েছে।
২৪ অক্টোবর মঙ্গলবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মহাজেরাবাদ উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: মোবশশেরুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: সেলিম আহমদ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের বিশিষ্ট চিকিৎসক ডা: হরিপদ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, অপন আলয় বিশ্ব ভুবন এর সম্পাদক বিকুল চক্রবর্তী, আর টিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন ও ইউপি সদস্য ফারুখ মিয়া। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল ইসলাম।

সভায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মধ্যে আপন আলয় বিশ্বভূবন পুস্তিকাটি তুলে দেন অতিথিরা।
সভায় প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোবাশশেরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাল ও তারিখ অনুসারে বঙ্গবন্ধুর জীবনের প্রায় প্রত্যেকটি ঘটনার চুম্বক অংশই এই পুস্তিকায় উঠে এসেছে যা নতুন প্রজন্মের জানা প্রয়োজন।
আর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, প্রত্যেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই বই পৌছালে তারা খুব কম সময়ে বঙ্গবন্ধু সম্পর্কে একটি ধারণা রাখতে পারবে।
আর বিশিষ্ট চিকিৎসক ডা: হরিপদ রায় জানান, এই বই শিক্ষার্থীদের লেখা পড়ায়ও কাজে লাগবে।
বইয়ের লেখক সাংবাদিক বিকুল চক্রবর্তী জানান, বঙ্গবন্ধুর কাছে আমরা আজন্ম ঋণি। বঙ্গবন্ধুর জন্ম না হলে সত্যি বাংলাদেশের জন্ম হতো না। যার জন্য আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান সম্পর্কে নতুন প্রজন্মকে জানান দিতেই তিনি এই বই প্রকাশ করেছেন এবং বিগত কয়েক বছর ধরে স্কুলে স্কুলে বিতরণ করে আসছেন।
উল্লেখ্য এর আগে বিভিন্ন বিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত এ আপন আলয় বিশ্বভুবন এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.