
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র এ্যাডভোকেট শান্তিপদ ঘোষ কর্তৃক ইন্টারপ্রিটেসন্স (JUDICIAL INTERPRTATION) নামক গ্রন্থ প্রকাশনার প্রেক্ষিতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৫ অক্টোবর বুধবার বিকালে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার হলে সাধারণ আইনজীবীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা বারের সিনিযর আইনজীবী সৈয়দ আনোয়ার মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যাক্তি এডভোকেট শান্তিপদ ঘোষ, আইনজীবী সমিতির সভাপতি রঞ্জিত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক, মোঃ মিজানুর রহমান। তপন পাল তপু এর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সিনিযর আইনজীবী সমর কান্তি দাস চৌধুরী, সুনিল কুমার দাস, ভৃপতি রঞ্জন চৌধুরী, মির্জা সিরাজ উদ্দিন, পীযূষ কান্তি সেন, কামাল আহমদ চৌধুরী, রমাকান্ত দাস গুপ্ত, কিশোরী পদ দেব শ্যামল, কামরেল আহমদ চৌধুরী, মানিক কুমার দেব, আনোয়ারুল ইসলাম জাবেদ, হাফেজ আব্দুল আলিম, ইফতেকার উদ্দিন আহমদ, ভূষনজিৎ চৌধুরী, বিধান চন্দ্র ভট্টাচার্য, সঞ্জয় বিশ্বাস, আব্দুল মুকিত মাইনু, শওকতুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য ২৪ আগস্ট ঢাকা সুপ্রীম কোর্ট বার অডিটরিয়ামে এ বইয়ের মোড়ক উম্মচন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.