
স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান-এর উপর মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবীতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার ২৫ অক্টোবর দুপুর মৌলভীবাজার শহরের টিসি মার্কেট এর সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শমসেরনগর রোডস্থ সাদি মহল কমিউনিটি সেন্টার এর সম্মুখে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও কাউন্সিলর আয়াছ আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আনকার আলী সোলেমান প্রমূখ। মিছিলে বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তারেক রহমান ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং বিএনপি’র সকল নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ সরকারের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহনের জন্য আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.