ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডস্থ কুদালীপুল এলাকায় জনপ্রিয় ব্র্যান্ড নিটল টাটা গাড়ির শো রুম উদ্বোধন ও গ্রাহক সমাবেশ ২৯ অক্টোবর রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাটিজ এর সভাপতি মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে সকল গ্রাহকদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মৌলভীবাজার শহরের বেরি পারস্থ এস.এম মটরস এর চেয়ারম্যান ও নিটল মটরসের ডিলার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মফচ্ছিল আলী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.