স্টাফ রিপোর্টার॥ ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দক্ষতা এবং প্রশিক্ষণ বৃদ্ধির প্রকল্পের উদ্যোগে
২৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে কারিগরি শিক্ষার্থীদের নিয়ে ইনস্টিটিউট লেভেল দক্ষতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আহসানুর রহমানের সভাপতিত্বে ও ফুড বিভাগের শিক্ষক আশরাফ শেখের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকন উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ শেখ নাহিদ নেওয়াজ, ইনস্টিটিউটের আর. এ. সি বিভাগের প্রধান জহিরুল ইসলাম ও ফুড বিভাগের প্রধান এ কে এম খাদেমুল বাশার প্রমুখ।
প্রতিযোগীতায় ৮টি প্রজেক্ট প্রদর্শন করা হয়। এর মধ্যে জেলা পর্যায়ে ৩ টি প্রজেক্ট বাছাই করা হয়। বাছাইকৃতরা হলো ইলেক্ট্রনিক্স বিভাগের এনামুল হক ও তার দল অটোমেটিক রেলওয়ে গেট প্রজেক্টের জন্য প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অধিকার করে মোহাম্মদ শাকিল ভূইয়া ও তার দল নন ইলেক্ট্রটিক রেফিজারেশন প্রজেক্ট ও তৃতীয় স্থান অধিকার করে আল-আমিন ও তার দল ইলেক্ট্রনিক্স হোম অটোমেশিন প্রজেক্টের জন্য। এই তিনটি প্রজেক্টের বাছাইকৃতরা বিভাগীয় প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.