ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে মো. আক্তারুজ্জামান কে সভাপতি ও আব্দুল মুমিতকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা অটো টেম্পু, সিএনজি মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ২৭ অক্টোবর সকালে স্থানীয় কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ১৯ সদস্যের এই কমিটির ঘোষনা করা হয়।
নতুন কমিটির সহ সভাপতি নির্বাাচিত হন সাবেক সভাপতি নাজমুল হক, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ ও পারভেজ আহমদ। সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামীম আহমদ ও সোয়েব খান। কমিটির অন্যান্যরা হলেন- কোষাধক্ষ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক বেলাল আহমদ, দপ্তর সম্পাদক সালেহ আহমদ চৌধুরী, লাইন সম্পাদক বারিক মিয়া।
এর আগে আনসার মিয়ার সভাপতিত্বে ও জিলা আহমদের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগটনের বিগত দিনের সাংগঠনিক সকল কর্মকান্ড ও অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.