স্টাফ রিপোর্টার॥ রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে যাওয়ার পথে ফেনীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে জেলা যুবদল।
রোববার ২৯ অক্টোবর দুুপুরে মৌলভীবাজার শহরের কুসুমবাগ পয়েন্টে থেকে কুসুমবাগ এলাকায় জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক এমএ মুহিত এর নেতৃত্বে শুরু হয়ে প্রদক্ষিণ করে পাম্পের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, হাবিবুল বাশার, শাজান আহমদ, শেখ রুমেল, জাবেদ তালুকদার, রুপক হাসান, মিজান, সুমন, খছরু, রায়হান, সানুর আহমদ, সুমন আহমদ, জনি, মহসিন আহমদ ও এবাদুরসহ দলের অন্যান্য নেতা কর্মীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.