
স্টাফ রিপোর্টার॥ মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও লাল পতাকার মিছিল করেছে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি মৌলভীবাজার।
রোববার ২৯ অক্টোবর সন্ধ্যায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি। আলোচনাসভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটি মৌলভীবাজারের আহবায়ক সৈয়দ আবু জাফর আহমদ।
উদযাপন কমিটির সদস্যসচিব বদরুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ ক্বাফি রতন। ।
আলোচনা সভা শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি লাল পতাকার মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে ফিরে আসে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.