হোসাইন আহমদ॥ মৌলভীবাজার শহরের শমসের নগর সড়কে এক ব্র্যাক নারী কর্মীকে রক্তাক্ত জখম করে ১ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই করেছে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।
জানাগেছে, রোববার ২৯ অক্টোবর দুপুরে ব্র্যাক মৌলভীবাজার সদর অফিসের হিসাবরক্ষক নিপা দাস সেন্ট্রাল রোডস্থ পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয় থেকে অফিসের খরচ বাবত ১ লক্ষ ৮০ হাজার টাকা উত্তোলন করে সৈয়ারপুরস্থ ব্র্যাকের অফিসে ফেরার পথে জেলা মৎস ভবনের সামনে গাড়ি থেকে নামেন। পরে সোনাবান বিবি রোড দিয়ে পায়ে হেটে অফিসে যাওয়ার সময় দুটি মোটর সাইকেলে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কয়েক সদস্য ছুরিকাঘাতে করে রক্তাক্ত জখম করে টাকা নিয়ে চলে যায়। আহত ব্র্যাক ব্র্যাক নারী কর্মীর চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করান।
ব্র্যাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি আরিফুর রহমান বলেন, তাৎক্ষণিক আমরা ঘটনাটি মৌখিক ভাবে পুলিশকে অবগত করি।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ জানান, সৈয়ারপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে পুলিশ বিষয়টির তদন্ত করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.