
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়ে গেল ভারতীয় নৃত্যনাট্য ‘মহাকালী’। শ্রীশ্রী জগৎধাত্রী পূজা উপলক্ষে ২৯ অক্টোবর রবিবার রাতে স্থানীয় রামকৃষ্ণ সেবাশ্রমে নৃত্যনাট্যটি পরিবেশন করে শ্রীমঙ্গলের নৃত্য সংগঠন নৃত্যাঙ্গন। নৃত্যাঙ্গনের পরিচালক সাজু দেবের পরিচালনায় অনুষ্ঠিত এই নৃত্যনাট্যে ২০ জন শিল্পী অংশগ্রহণ করে। প্রায় আধা ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই নৃত্যনাট্যটি উপভোগ দর্শকদের উপচে পড়া ভীর ছিলো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.