
স্টাফ রিপোর্টার॥ ‘সমতা, গণতন্ত্র ও ন্যায় বিচার নিশ্চিত করতে জাতীয় ঐক্য গড়ে তোল’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৩০ অক্টোবর সোমবার দুপুরে জেলা জাসদের উদ্যোগে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চৌমুহনী পয়েন্ট থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে জেলা জাসদের সভাপতি আ.স.ম ছালেহ সুহেল এর সভাপতিত্বে এবং মইনুল ইসলাম শামিম এর পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ মোস্তাক হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকির আহমদ, সিলেট জেলা জাসদের সভাপতি কলন্দর আলী ও গিয়াস উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.