
বিকুল চক্রবর্তী॥ জাতীয় যুব দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবউন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার হেলেনা চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল আওয়ামী যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রমূখ। এ ছাড়াও বক্তব্যদেন ম্যাক বাংলাদেশ এর নিবার্হী পরিচালক এস এ হামিদ। পরে যুব ঋনের চেক, সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.