
শহর প্রতিনিধি॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্রগ্রাম থেকে ঢাকা ফেরার পথে ফেনিতে তার গাড়ি বহরের পিছনে বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল ও ছাত্রদল ।
অন্যদিকে জেলা যুবলের সাবেক প্রচার সম্পাদক এম এ মুহিতের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন হাবিবুল বাশার, শেখ শাহজাহান, জামাল আহমেদ, সৈয়দ রায়হান আহমেদ, মিজান আহমেদ, মহসিন আহমেদ, সাদ্দাম হোসেন, খসরু মিয়া, এবাদুর রহমান, জাবেদ আহমেদ, রুপক হাসান, সুহেল আহমেদ, শানুর আহমেদ ও সাজন মিয়া প্রমুখ।
বুধবার ১ নভেম্বর সকালে দিকে জেলা যুবদল ও জেলা ছাত্রদল এর যৌথ উদ্যেগে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদনীঘাট ব্রীজ এর সামন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা হয়ে শমসেরনগর রোডস্থ সাদিমহল কমিউনিটি সেন্টার এর সম্মুখে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ নিশাত এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক সালাম আহমেদ জিতু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামীম জাফর, পৌর যুবদলের সাধারন সম্পাদক ও কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাম্মীর হাবিব চৌধুরী রবিন, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলাদ আহমদ।

এসাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদাজিয়ার গাড়ি বহরে বোমা হামলার প্রতিবাদে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা আকিদুর রহমান সোহান এর সভাপতিত্বে জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা ইমামুল হক রিপন এর পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি জেলা ছাত্রদল নেতা পিপুল আব্দুল হাই, ইসহাক চৌধুরী মামনুন, টিটু আলম, মন্জু হক, আরিফুল আনোয়ার, নিয়াজ খান, উসমান গনি পল্লব, জাকির হোসেন, মামুন পারভেজ, সাদেকুর রহমান রাসেল, জসিম আহমেদ, হোসাইন আহমেদ, ফয়সাল আহমেদ, জনি আহমেদ, সুলতান আহমেদ টিপু, জাফর হোসেন, জাফরান আহমেদ, রাজনগর উপজেলা ছাত্রদলের জামাল আহমদ ও আতিকুর রহমান সোয়েব, কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক আহবায়ক সাইফুর রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় বক্তারা বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.