কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমের এ নির্দেশ দেওয়া হয়।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নাজমুল হক বিষয়টি সর্ম্পকে কিছু জানেন না বলে জানান।
এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী ব্যক্তিগত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভি করেন নি ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.