আশরাফ আলী॥ মৌলভীবাজারে সিআরপি (পক্ষাঘাত গ্রস্থদের পূর্ণবাসন) কেন্দ্র স্থায়ীভাবে স্থাপনের লক্ষে ২৭ অক্টোবর শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, এ কে লুৎফুল হক, সেলিম আহমদ, ডা. জিল্লুল হক, ডা. সাদিক আহমদ ও সিআরপি মৌলভীবাজার কেন্দ্রের ম্যানেজার চৌধুরী কামরুল হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় সিআরপি কেন্দ্রটি পরিচালনার জন্য জেলা প্রশাসক তোফায়েল ইসলামকে সভাপতি, একে লুৎফুল হককে সদস্য সচিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমানকে সহ-সভাপতি ও চৌধুরী কামরুল হাসানকে সম্বন্বয়কারী করে নতুন একটি কমিটি গঠন করা হয়।
সিআরপি কেন্দ্রটি স্থায়ীভাবে স্থাপনের লক্ষে ৫৩ শতাংশ ভূমি দান করেন আফসারুল হক ও আকতারুল হক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.