হোসাইন আহমদ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব বনমালী ভৌমিকের পিতা এবং নবীগঞ্জ দিঘলভাগ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিরেন্দ্র বিহারী ভৌমিক (৮৬) ২৭ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় মৌলভীবাজার শহরের শান্তিভাগস্থ নিজ বাস ভবনে পরলোক গমন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবীদ, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে বিরেন্দ্র বিহার ভৌমিক স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগাহি রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, তিনি ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। দেশ স্বাধীনের সময় তিনি অন্যতম মুক্তিযোদ্ধের সংগঠক ছিলেন। এ সময় তাঁকে গ্রেফতার করতে পাকিস্থানী হানাদার বাহিনী ৪শত টাকা পুরুষ্কার ঘোষণা করে।
৫ ছেলের মধ্যে বড় ছেলে বনমালি ভৌমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে আছেন, বিকানান্দ ভৌমিক পার্থ ব্যবসায়ী, বিমলেন্দ্র ভৌমিক সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ, লক্ষি ভৌমিক আমেরিকা প্রবাসী, ডাঃ বিনেন্দু ভৌমিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৌলভীবাজার সদর ও ড. সুমান্ত ভৌমিক কানাডা প্রবাসী এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় রয়েছেন। কর্মজীবনে তারা সবাই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.