
স্টাফ রিপোর্টার॥ শেরপুরে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলো-মৌলভীবাজার সদর থানার খরিলপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আছাব উদ্দিনের পুত্র নিজাম উদ্দিন (২৬)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ৪ নভেম্বর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবু সাঈদ একদল পুলিশ নিয়ে সদর উপজেলার শেরপুরের রয়েল হোটেলের সামন থেকে ৯০পিস ইয়াবাসহ নিজামের এক ইয়াবা ও মাদক ব্যবসায়ীকে আটক করে ফাড়িতে নিয়ে আসে। শনিবার রাতেই মাদকসহ নিজামকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করেন শেরপুর ফাঁড়ি পুলিশ। মাদক ব্যবসায়ী নিজাম দীর্ঘদিন থেকে শেরপুর এলাকায় মাদক বিক্রি করে আসছে। সে কিছুদিন পূর্বে মাদকসহ পুলিশের হাতে আটক হলেও আইনে ফাঁকে বেড়িয়ে এসে পূর্ণরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবু সাঈদ বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী নিজামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.