
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর মৌজার মধুর মা’র বিল নামক স্থানে কৈ মাছ ধরা পড়েছে। গত আগষ্ট মাসে গৌরাং গ্রামের কটন দাসের মাছ ধরার ফাদ কুইনে আটকা পড়ে সোনার কৈ মাছটি পরে স্টেশন রোড নিবাসী দেওয়ান নিজাম উদ্দিনের বাসায় বিক্রয় করতে আসলে তিনি বিরল প্রজাতির সোনালী রঙ্গেঁর কৈ মাছ দেখতে পেয়ে মাছটি উদ্ধ্যার করেন। পরে দেওয়ান নিজাম উদ্দিনের পুত্র দেওয়ান আরিয়ান মেহেদী ঢাকা থেকে একটি একুরিয়াম ও মাছের খাদ্য ক্রয় করে সোনালী রঙ্গের সোনার মাছটি পালন শুরু করেন। গত ০৫ নভেম্বর সকালে সরেজমিন গিয়ে দেওয়ান নিজাম উদ্দিনের সাথে আলাপ আলোচনা করে জানা যায়, উদ্ধার হওয়ার সময় মাছটি ১.৫ ইঞ্চি দৈর্ঘ্যরে ছিলো বর্তমানে মাছটির বড় হয়ে প্রায় সাড়ে ৩ ইঞ্চি দৈর্ঘ্য হয়েছে। সোনালী রঙ্গের কৈ মাছটি দেখার জন্য উৎসূক লোকজন ও আত্মীয় স্বজনেরা খবর পেয়ে দেখতে আসেন । পরে একুরিয়াম হতে সোনালী তরতজা কৈ মাছটি একটি পাত্রে আনা হয় ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.