
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা রাষ্ট্রিয় কোষাগার থেকে প্রদানের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন মৌলভীবাজার পৌরসভা।
সোমবার ৬ নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় পৌরসভার অফিস প্রাঙ্গনে কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসৃচি পালন করেন।
বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, প্যানেল মেয়র ফয়সল আহমদ, ওয়ার্ড কাউন্সিলর মনবির রায় মন্জু, নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসাইন, সচিব এম,আমিনুল ইসলাম, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ,কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকীবুর রহমান,অর্থ স¤পাদক রণধীর রায়, জেলা সভাপতি একেএম নুরুজ্জামান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.