হোসাইন আহমদ॥ মৌলভীবাজার জেলা বিএনপি’র একাংশের উদ্যোগে ৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে পৌর জনমিলন কেন্দ্রে বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট জুনেদ আহমদ, মোশারফ হোসেন বাদশাহ, আয়াছ আহমদ, আব্দুর রকিব সাবু, আনসার আলী সোলেমান ও শামীম আহমদ প্রমুখ।
অপর দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে ৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বাহার মর্দনস্থ মরহুম এম সাইফুর রহমানের বাড়িতে বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়।
জেলা ছাত্রদল নেতা আকিদুর রহমান সোহান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিপুল আব্দুল হাই, ইসহাক চৌধুরী মামনুন ও ইমামুল হক রিপনসহ বিভিন শাখার নেতৃবৃন্দ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.